মূল্য ফেরতনীতি (Refund Policy)
ইন্তিফাদা বুকস গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। নিচের শর্তসমূহে মূল্য ফেরত (Refund) প্রযোজ্য হবে—
✅ কোন কোন ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য
-
সরবরাহে ব্যর্থতা
কোনো কারণে ইন্তিফাদা বুকস পণ্য সরবরাহে ব্যর্থ হলে গ্রাহকের পরিশোধিত অর্থ একই মাধ্যমে (বিকাশ, নগদ, রকেট, কার্ড, ব্যাংক ট্রান্সফার ইত্যাদি) ফেরত দেওয়া হবে। উভয়পক্ষের সম্মতিতে বিকল্প মাধ্যমও ব্যবহার করা যেতে পারে। -
গ্রাহকের পক্ষ থেকে বাতিল (Cancel)
-
Paid Order ডেলিভারি কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের পূর্বে গ্রাহক অর্ডার বাতিল করলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।
-
তবে শিপিং-এ দেওয়ার পর বাতিল করলে রিফান্ড প্রযোজ্য নয়।
-
-
ইন্তিফাদা বুকস কর্তৃক বাতিল
যদি ডেলিভারি সম্পন্ন হওয়ার পূর্বে ইন্তিফাদা বুকস নিজ থেকে কোনো অর্ডার বাতিল করে, তবে সম্পূর্ণ Paid অর্থ রিফান্ড করা হবে। -
পণ্য ফেরতযোগ্য না হলে
Return & Exchange Policy অনুযায়ী গ্রাহকের ফেরত পাঠানো পণ্য পুনরায় সরবরাহে ব্যর্থ হলে পরিশোধকৃত মূল্য ফেরত দেওয়া হবে। তবে শিপিং/ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়। -
ক্যাশ অন ডেলিভারি (COD)
COD পদ্ধতিতে অর্ডার করলে রিফান্ড প্রযোজ্য নয়। -
টেকনিক্যাল ত্রুটি
অনলাইন পেমেন্টে টেকনিক্যাল ত্রুটির কারণে অতিরিক্ত টাকা কর্তিত হলে যথাযথ প্রমাণ প্রদান সাপেক্ষে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। -
অতিরিক্ত টাকা প্রদান
গ্রাহক যদি ভুলবশত পণ্যের মূল্যের চেয়ে বেশি টাকা প্রদান করেন, তবে সেই অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। -
ক্যাশব্যাক অফার চলাকালীন
কোনো কারণে অর্ডার বাতিল হলে ক্যাশব্যাক অ্যামাউন্ট বাদ দিয়ে বাকি পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে।
⏳ রিফান্ড প্রক্রিয়া
-
মূল্য ফেরত (Refund) প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ৩–৭ কর্মদিবস সময় লাগতে পারে।
📢 রিফান্ড নোটিফিকেশন
-
রিফান্ড সম্পন্ন হলে গ্রাহককে তার সরবরাহকৃত মোবাইল নম্বর বা ইমেইল-এর মাধ্যমে SMS/কল বা ইমেইলে অবহিত করা হবে, ইনশাআল্লাহ।
-
রিফান্ড না পেলে নোটিফিকেশন পাওয়ার ৩ দিনের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
-
অন্যথায় ধরে নেওয়া হবে গ্রাহক রিফান্ড পেয়েছেন।
🛠️ রিফান্ড অভিযোগ
যদি ৩–৭ কর্মদিবসের মধ্যে রিফান্ড না পান বা রিফান্ড-সংক্রান্ত কোনো অভিযোগ থাকে, তবে যোগাযোগ করুন:
-
📞 মোবাইল : +88 01768-864428
-
📘 ফেসবুক পেইজ : facebook.com/intifadabooks
-
📧 ইমেইল : info.intifadabooks@gmail.com
ℹ️ নোট
মূল্য ফেরত নীতি (Refund Policy) কেবলমাত্র অনলাইন ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
