Return and Exchange Policy
ইন্তিফাদা বুকস বইয়ের সাহিত্য ও প্রোডাকশন মানের প্রশ্নে প্রতিশ্রুতিবদ্ধ।
আপনার অর্ডারকৃত মহামূল্যবান বই আপনার হাতে নিরাপদে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।
এই লক্ষ্যে আমরা—
নিবিড় চেকিং
উন্নত প্যাকেজিং
রেপুটেড ও স্বনামধন্য ডেলিভারি প্রতিষ্ঠানের সহায়তা
নিশ্চিত করে থাকি।
তবুও যদি অপ্রত্যাশিতভাবে কোনো বই/পণ্যে ত্রুটি থেকে যায়, তবে আমরা গুরুত্বের সাথে গ্রাহকের সুবিধা ও স্বার্থ সংরক্ষণে সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ!
✅ যে সকল ক্ষেত্রে গ্রাহক পণ্য পরিবর্তন (Exchange) করতে পারবেন
বই ছেঁড়া, ফাটা, নষ্ট, ময়লা কিংবা ভেজা অবস্থায় ডেলিভারি পাওয়া গেলে।
বইয়ের কোনো পৃষ্ঠা বাদ পড়লে, কিছু পৃষ্ঠা ছাপা না থাকলে কিংবা পৃষ্ঠা ওলটপালট থাকলে।
ওয়েবসাইটে প্রদর্শিত বিবরণের সাথে পণ্যের মিল না পাওয়া গেলে।
ভুলবশত অন্য পণ্য চলে গেলে।
⚠️ উল্লেখযোগ্য শর্তাবলী
❌ Mind Change (মানসিক পরিবর্তন)-এর কারণে কোনো পণ্য এক্সচেঞ্জ করা যাবে না।
📩 উপরিউক্ত ত্রুটি পাওয়া গেলে ডেলিভারির তিন কর্মদিবসের মধ্যে আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ, হোয়াটসঅ্যাপ বা info.intifadabooks@gmail.com-এ ছবিসহ ম্যাসেজ/মেইল করতে হবে।
⏳ তিন কর্মদিবস পর আর এক্সচেঞ্জের সুযোগ প্রযোজ্য হবে না।
🔎 যাচাইসাপেক্ষে বইটি পরিবর্তন (Exchange) করা হবে। এক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না।
🔄 পণ্য ফেরত ও পরিবর্তন (Return & Exchange) প্রক্রিয়া
অর্ডার গ্রহণের সময় পণ্য পরীক্ষা করুন। যদি ত্রুটি থাকে, ডেলিভারিম্যানকে ফেরত দিন এবং সমস্যার বিবরণ জানান। আমরা যাচাইসাপেক্ষে ফ্রেশ কপি পুনরায় পাঠাবো।
ডেলিভারির পর ত্রুটি পেলে, ৩ কর্মদিবসের মধ্যে আমাদের হেল্পলাইন, অফিসিয়াল ফেসবুক পেইজ, হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে জানান।
মেইল/ম্যাসেজে পণ্যের ত্রুটির স্পষ্ট ছবি পাঠান, যাতে আমাদের টিম যাচাই করতে পারে।
সময়মতো জানালে এক্সচেঞ্জে কোনো চার্জ যুক্ত হবে না। তবে ৩ কর্মদিবস পর জানালে এক্সচেঞ্জ প্রযোজ্য হবে না।
এক্সচেঞ্জ নিশ্চিত হলে আপনাকে সুন্দরবন কুরিয়ার এর মাধ্যমে পণ্য পাঠাতে হবে। আমাদের হাতে পণ্য পৌঁছানোর পরবর্তী ৭–১০ কর্মদিবসের মধ্যে সঠিক পণ্য আপনার কাছে পুনরায় পাঠানো হবে।
যদি ফেরত আসা পণ্য স্টক শেষ হওয়ার কারণে পাঠানো সম্ভব না হয়, তবে আপনাকে পণ্যের মূল্য ফেরত (Refund) দেওয়া হবে। তবে ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়।
ℹ️ নোট
এই নীতি কেবলমাত্র অনলাইন ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
