ব্যবহারের শর্তাবলি (Terms of Use)

ইন্তিফাদা বুকস-এ আপনাকে স্বাগত!

ইন্তিফাদা বুকস একটি সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান, যা বই প্রকাশ, বিপণন ও বিক্রয় করে থাকে। intifadabooks.com হলো ইন্তিফাদা বুকস কর্তৃক পরিচালিত অফিসিয়াল ওয়েবসাইট এবং অনলাইন পরিবেশক।

ওয়েবসাইটে কেনাকাটা করার মাধ্যমে ধরে নেওয়া হবে যে আপনি আমাদের শর্তাবলি পড়েছেন, বুঝেছেন এবং মেনে নিয়েছেন
অতএব, অনুগ্রহ করে অর্ডার সম্পন্ন করার পূর্বে নিম্নলিখিত শর্তগুলো মনোযোগ সহকারে পড়ুন।


✅ সাধারণ শর্তাবলি

  1. পরিভাষা

    • ‘আপনি’, ‘ব্যবহারকারী’ কিংবা ‘গ্রাহক’ দ্বারা বোঝানো হয়েছে সর্বশেষ ব্যবহারকারীকে; যিনি ওয়েবসাইটের সেবা ব্যবহার করেন।

    • ‘ওয়েবসাইট’, ‘ইন্তিফাদা’, ‘ইন্তিফাদা বুকস’, ‘আমরা’ এবং ‘আমাদের’ বলতে বোঝানো হয়েছে ইন্তিফাদা বুকস।

  2. শর্তাবলির পরিবর্তন
    আমরা যেকোনো সময় এই শর্তাবলি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করি। ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে। ওয়েবসাইট ব্যবহার অব্যাহত রাখলে ধরে নেওয়া হবে আপনি নতুন শর্ত মেনে নিয়েছেন।

  3. পরিচালনা
    ওয়েবসাইটটি ইন্তিফাদা বুকস কর্তৃক পরিচালিত।

  4. পণ্যের প্রাপ্যতা

    • ইন্তিফাদা মূলত বই প্রকাশ, বিপণন ও বিক্রয় করে।

    • বই ছাড়াও বিভিন্ন পণ্য ওয়েবসাইটে প্রদর্শিত হতে পারে।

    • কোনো পণ্য স্টক শেষ হয়ে গেলে বা উৎপাদক/সরবরাহকারীর কাছে অনুপস্থিত থাকলে আমরা তা সরবরাহে অক্ষম থাকব।

  5. স্টক আপডেট
    প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে আমাদের স্টক স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় না। বর্তমানে ম্যানুয়ালি আপডেট করা হয়। ফলে ওয়েবসাইটে স্টক দেখালেও অর্ডারের পরে কখনো কখনো ডেলিভারি ব্যাহত হতে পারে।

  6. গুণগত মান ও অভিযোগ
    ইন্তিফাদা বইয়ের গুণগত মানে প্রতিশ্রুতিবদ্ধ। তবুও কোনো পণ্যে ত্রুটি থাকলে বা বিবরণের সাথে অমিল পেলে ডেলিভারির তিন কর্মদিবসের মধ্যে আমাদের অবহিত করতে হবে। যাচাইসাপেক্ষে আমরা ৭ কর্মদিবসের মধ্যে এক্সচেঞ্জ করে দেব। (অন্য প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে।)

  7. মূল্য নির্ধারণ
    ওয়েবসাইটে প্রদর্শিত সব মূল্য বাংলাদেশি টাকা (BDT) তে। কারিগরি ত্রুটির কারণে মূল্য বিভ্রাট হলে কর্তৃপক্ষ অর্ডার বাতিলের অধিকার রাখে।

  8. অর্ডারের স্বরূপ
    আপনার অর্ডার একটি প্রস্তাবনা হিসেবে গণ্য হবে; বিক্রয় চুক্তি নয়। পণ্য আপনার কাছে হস্তান্তরের মধ্য দিয়েই বিক্রয় চুক্তি সম্পন্ন হবে।

  9. অর্ডার নিশ্চিতকরণ
    অর্ডার প্রদানের পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে নিশ্চিত (Approve) করা হবে। এর পর আমাদের শিপিং নীতি অনুযায়ী ডেলিভারি শুরু হবে। স্টক না থাকলে ইন্তিফাদা অর্ডার বাতিল করতে পারে এবং আগাম পেমেন্ট থাকলে আমাদের রিফান্ড নীতি অনুযায়ী টাকা ফেরত দেওয়া হবে।

  10. অর্ডার বাতিল
    অর্ডার শিপিং কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পূর্ব পর্যন্ত বাতিল করা যাবে। তবে শিপড হয়ে গেলে ক্যাশ অন ডেলিভারি বা Paid Order— কোনো ক্ষেত্রেই বাতিল করা যাবে না।


🔐 গ্রাহকের অ্যাকাউন্ট, পাসওয়ার্ড ও নিরাপত্তা

ইন্তিফাদা বুকস-এ গ্রাহকের অর্ডার প্রক্রিয়া আরও সহজ করতে কোনো রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই।

  • গ্রাহকরা সরাসরি ওয়েবসাইট থেকে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর প্রদান করে অর্ডার সম্পন্ন করতে পারবেন।

  • তাই অ্যাকাউন্ট তৈরি, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট বা লগইন প্রক্রিয়ার কোনো ঝামেলা নেই।

  • অর্ডার সম্পর্কিত সব যোগাযোগ (কনফার্মেশন, শিপিং আপডেট ইত্যাদি) গ্রাহকের সরবরাহকৃত মোবাইল নম্বর বা ইমেইলের মাধ্যমে জানানো হবে।

Shopping Cart
Scroll to Top